ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

পরিবারের কাছে ফিরে গেলেন মাদারীপুরের সেই বৃদ্ধ

পরিবারের কাছে ফিরে গেলেন মাদারীপুরের সেই বৃদ্ধ
×

পত্রিকায় খবর প্রকাশের পর বৃদ্ধের স্বজনরা মাদারীপুর সদর হাসপাতালে ছুটে আসেন। ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ২২:১০ | আপডেট: ০১ জুলাই ২০২৬ | ২২:৪২

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অসহায় অবস্থায় পড়ে থাকা পরিচয়হীন বৃদ্ধ তাঁর পরিবারের কাছে ফিরে গেছেন। পত্রিকায় খবর প্রকাশের পর তাঁর স্বজনরা মাদারীপুর সদর হাসপাতালে ছুটে আসেন। প্রয়োজনীয় পরিচয় নিশ্চিত করে তাঁকে স্বজনের কাছে দেওয়া হয়।

৭০ বছর বয়সী ওই বৃদ্ধকে কয়েকদিন ধরে মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকার লিগ্যাল এইড সংলগ্ন সড়কের পাশে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বয়সের ভার, অসুস্থতা ও দুর্বলতার কারণে তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারছিলেন না। পথচারীরা কেউ খাবার, কেউ পানি দিলেও তার পরিচয় জানা যাচ্ছিল না এবং কোনো স্বজনেরও খোঁজ পাওয়া যায়নি।

পরে স্বেচ্ছাসেবক, স্থানীয় যুবক ও সংবাদকর্মীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিজের পরিচয় ও ঠিকানা স্পষ্টভাবে জানাতে পারেননি। এ অবস্থায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন (এবিজি ফাউন্ডেশন) তাঁর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে। 

বৃদ্ধের ছেলে তারেক হোসেন মোল্লা বলেন, “আমার বাবার পাশে দাঁড়িয়ে চিকিৎসা সহায়তা দেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

আরও পড়ুন

×