ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

চট্টগ্রামে জুলাই শহীদ, আহত ও পঙ্গুদের পরিবারের সহায়তায় জামায়াতের অর্থ অনুদান

চট্টগ্রামে জুলাই শহীদ, আহত ও পঙ্গুদের পরিবারের সহায়তায় জামায়াতের অর্থ অনুদান
×

ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ১৯:৪৫ | আপডেট: ০৩ জুলাই ২০২৬ | ১৯:৪৬

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে চট্টগ্রাম মহানগর জামায়াত ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুলাই শহীদ, আহত ও পঙ্গু যোদ্ধা পরিবারগুলোর সহায়তার লক্ষ্যে ‘জুলাই ঐক্য’ নামে সংগঠনকে আর্থিক অনুদান প্রদান করেছে দলটি।

আজ শুক্রবার নগর জামায়াত কার্যালয়ে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম ‘জুলাই ঐক্য’ প্রতিনিধিদের হাতে এ অনুদানের অর্থ তুলে দেন।

এ সময় মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিপ্লবের চেতনা ধারণ করে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একইসঙ্গে তাদের পরিবারগুলোর কল্যাণে সমাজের বিত্তবান ও সচেতন মহলকেও এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান এবং অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী। ‘জুলাই ঐক্য’র পক্ষে উপস্থিত ছিলেন আবরার হাসান রিয়াদ, মাহবুবুল আলম, মো. তারেক হোসাইন, নিবরাজ বিন আমীর, আব্দুল্লাহ আল মামুন ও আরমান শাহরিয়ার প্রমুখ।

আরও পড়ুন

×