ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা গড়তে সৌরশক্তির ব্যবহার বাড়াতে হবে
মির্জা ফখরুল ইসলাম
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ০৮:০৭
| প্রিন্ট সংস্করণ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকের সেচ ব্যয় কমানো এবং পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা গড়ে তুলতে সৌরশক্তিচালিত প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। দেশীয় প্রযুক্তিনির্ভর উদ্ভাবন কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। গতকাল শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলায় মোলানী বাজারের চুনিহাড়ী পশ্চিমপাড়ায় ‘সলেমান সোলার সেচপাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মো. সলেমান আলী তাঁর মেধা কাজে লাগিয়ে স্বল্প খরচে সৌরশক্তিচালিত এই সেচপাম্প তৈরি করেছেন। ‘করব কাজ, গড়ব দেশ–সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সলেমান সোলার সেচপাম্প সরকারি উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, ‘সলেমান আমাদের দেশের গর্ব। তাঁর উদ্ভাবনকে আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। সরকার কৃষিকে আধুনিক, টেকসই ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে। নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা হলে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হবে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবেন।’
- বিষয় :
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর