ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

কক্সবাজার

পাহাড়ধসে প্রাণ গেল ঘুমন্ত ভাইবোনের

পাহাড়ধসে প্রাণ গেল ঘুমন্ত ভাইবোনের
×

প্রতীকী ছবি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১০:৪৯ | আপডেট: ০৯ জুলাই ২০২৬ | ১১:০৭

কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ধসে ঘুমন্ত দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের মোহছেনিয়া কাটা পাহাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো রুমি আক্তার (১৫) ও মোহাম্মদ তৌসিফ (১০)। রুবি মোহছেনিয়া কাটা গ্রামের মোহাম্মদ কাজলের মেয়ে ও বরইতলী দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। আর তৌসিফ আবদুল মজিদের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তারা চাচাতো ভাই-বোন। 

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, গত দুইদিন ধরে পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। এই অবস্থায় পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হলো।

পাহাড়ধসে দুই শিশুর মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।

এ নিয়ে গত চার দিনে কক্সবাজারে পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরেই প্রাণ হারিয়েছেন ১৩ জন রোহিঙ্গা।

আরও পড়ুন

×