ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল
×

ভিডিও থেকে নেওয়া

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ২০:২৩

রাজশাহীর বাগমারায় এক ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই কর্মকর্তার নাম ফাতেমাতুজ জোহরা। তিনি উপজেলার হাট-মাধনগর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা। শনিবার সন্ধ্যায় এ সংক্রান্ত ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, তিনি এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে প্রথমে তাঁর টেবিলের ড্রয়ারে এবং পরে ব্যক্তিগত ব্যাগে রাখছেন। 

ভিডিওতে কোনো অডিও না থাকায় দুজনের মধ্যে কী কথা হয়েছে, তা জানা যায়নি। 

ভিডিওটি গতকাল শনিবার সন্ধ্যায় একটি ফেসবুক পেজে আপলোড হওয়ার আগেই গত সপ্তাহে বাগমারা থেকে বদলি হয়ে চারঘাট উপজেলায় চলে যান ফাতেমাতুজ জোহরা। ভিডিওটির বিষয়ে তিনি দাবি করেন, কেউ তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন। ভিডিওটিতে টাকা নেওয়ার যে দৃশ্য দেখা যাচ্ছে, তা সরকারি পুকুরের খাস কালেকশনের টাকা হতে পারে। 

টাকা ব্যক্তিগত ব্যাগে রাখার বিষয়ে তিনি বলেন, ভ্যানিটি ব্যাগে করে টাকা নিয়েই ব্যাংকে জমা দেওয়া হয়। 

বাগমারা ইউএনও সেলিম আহমেদ জানান, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরও পড়ুন

×