ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

ছাগলনাইয়ায় সড়ক থেকে পঞ্চাশোর্ধ্ব অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ছাগলনাইয়ায় সড়ক থেকে পঞ্চাশোর্ধ্ব অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৩:২১

ফেনীর ছাগলনাইয়ায় সড়ক থেকে পঞ্চাশোর্ধ্ব এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ছাগলনাইয়া পৌরসভার সাত মন্দির এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বুধবার মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় ও পরিচয় শনাক্তে মরদেহটি ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ছাগলনাইয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তৌফিক শুভ জানান, ছাগলনাইয়া পৌরসভার ৫ ও ৬ নম্বর পশ্চিম ছাগলনাইয়া ও বাঁশপাড়া ওয়ার্ডের সংযোগ সড়কের সাত মন্দিরের (সাত মঠ) এক মন্দির নামক জায়গায় রাত ১২টায় একজনের মরদেহ পড়ে থাকার খবর পান তাঁরা।

তিনি কিছুটা দূরত্বে ডিউটিতে থাকায় রাত দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান এক নারীর মরদেহ পড়ে রয়েছে। তিনি জানান, নিহতের পায়ে একটি ফোসকা বা আঘাতজনিত চিহ্ন রয়েছে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে বলেও থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×