ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

কাশিমপুর কারাগার থেকে নারী বন্দি উধাও, থানায় মামলা

কাশিমপুর কারাগার থেকে নারী বন্দি উধাও, থানায় মামলা
×

ফাইল ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ০৪:০৯ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ | ০৪:২১

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-৩ (মহিলা) থেকে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। 

পলাতক নারী বন্দির নাম মোছা. রিম্পা (২১)। তিনি মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে ও বাসিন্দা। তিনি ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে কাশিমপুর পার্ট-৩ (মহিলা) কারাগারে আটক ছিলেন।

এ ঘটনায় কারা কর্তৃপক্ষ গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন।

তিনি আরও জানান, গতকাল শুক্রবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বন্দি রিম্পা নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় কোনাবাড়ী থানায় কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক বন্দিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আরও পড়ুন

×