ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

ধর্ষণকারীকে গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ

ধর্ষণকারীকে গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ
×

ধর্ষকের গ্রেপ্তার দাবিতে গতকাল শুক্রবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমকাল

 টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ০৮:৩৫

| প্রিন্ট সংস্করণ

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে‌ছে। ধর্ষণকারীকে গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার রাতে টঙ্গী মিলগেট এলাকায় ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। 
এতে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সা‌ড়ে ৯টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। এ সময় মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়। সড়কের উভয় পাশে হাজারো যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। পরে অব‌রোধকারী‌রা মহাসড়ক থে‌কে সরে গেলে যান চলাচল স্বাভা‌বিক হয়।

ভুক্তভোগীর পরিবারের দাবি, গত সোমবার সকালে মাছিমপুর এলাকায় স্থানীয় বখাটে বিপ্লব মিয়া ওই শিশুকে ধর্ষণ করে। 
পরে কাউকে না জানাতে ভয়ভীতি দেখানো হয় তাকে। এক পর্যায়ে দুপুরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মায়ের কাছে ঘটনাটি খুলে বলে।
এ ঘটনায় থানায় মামলা না নিয়ে স্থানীয়ভাবে আপস-মীমাংসা করতে বলার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এরপর ঘটনাটি জানাজানি হলে গত বৃহস্পতিবার থানা মামলা গ্রহণ করে। 
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, স্থানীয় প্রভাবশালী এক দম্পতির ইন্ধনে মামলা নেয়নি পুলিশ। 

তারা জনতার হাতে আটককৃত আসামি বিপ্লবকে টাকার বিনিময়ে ছেড়ে দেয়। এই ঘটনার সঙ্গে জড়িত ধর্ষক বিপ্লব ও তাঁর সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
গতকাল শুক্রবার অবরোধে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
ঘটনাস্থলে উপস্থিত টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, আসামি ধরার চেষ্টা করছি। এখানে আমাদের কোনো গাফিলতি নেই। আসামি ধরার ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে, যে কোনো সময় তাঁকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব।
জানতে চাইলে টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) ইমানুর রহমান বলেন, মামলার আসামি দ্রুততম সময়ে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঢাকার বিনিময়ে আসামি ছেড়ে দেওয়া হয়েছে– এটা 
একটা গুজব। এমন কোনো ঘটনা থানায় ঘটেনি।

আরও পড়ুন

×