ঘুরতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ০৮:২৪
| প্রিন্ট সংস্করণ
বন্ধুদের সঙ্গে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার কুড়িয়ানার পেয়ারা বাগানে ঘুরতে এসে পানিতে ডুবে প্রাণ হারালেন গুঠিয়া আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোহাম্মদ মহিন। গতকাল শনিবার বিকেলে কুড়িয়ানা খালে এ ঘটনা ঘটে। মহিনের সঙ্গে থাকা বন্ধুরা জানিয়েছে, ট্রলারে বসে আনন্দ উল্লাস করার সময় এক পর্যায়ে মহিন ট্রলার থেকে খালে পড়ে যান। ট্রলার থামিয়ে অনেক খোঁজাখুঁজির পর তাঁকে উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
নেছারাবাদ থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল তৈরি করেছে।
- বিষয় :
- মৃত্যু