ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

সাতক্ষীরায় মাছের ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় মাছের ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
×

প্রতীকি ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৪:০৬ | আপডেট: ২০ জুলাই ২০২৬ | ১৮:২৬

সাতক্ষীরা সদর উপজেলার একটি মাছের ঘের থেকে মো. সুমন হোসেন (৩২) নামে এক গাড়িচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার মাগুরা-কৈখালী সীমান্তের দাসপাড়া ডীপের মাঠসংলগ্ন কেসমতের মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে

নিহত সুমন হোসেন সদর উপজেলার কৈখালী গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় বরাতে জানা যায়, সকালে স্থানীয়রা মাছের ঘেরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
 

আরও পড়ুন

×