ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে ট্রলি খাদে পড়ে চালক নিহত

নড়াইলে ট্রলি খাদে পড়ে চালক নিহত
×

প্রতীকি ছবি

নড়াইল সংবাদদাতা

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ১৫:২০

নড়াইলের কালিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্টবোঝাই ট্রলি সড়কের পাশের খাদে পড়ে রাহুল মুসল্লী নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে কালিয়া–বড়দিয়া আঞ্চলিক সড়কের এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার জয়পুর গ্রামের বাবলু মুসল্লীর ছেলে রাহুল মুসল্লী পেশায় ট্রলিচালক ছিলেন। কালিয়া বাজার থেকে সিমেন্ট বোঝাই করে উপজেলার বাকা গ্রামে যান। সেখান থেকে ফেরার পথে ভাঙা সড়কের একটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাহুলকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 

আরও পড়ুন

×