ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

সাবেক এমপি রফিকুল ইসলাম মারা গেছেন

সাবেক এমপি রফিকুল ইসলাম মারা গেছেন
×

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ২৩:৩৩

চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) মনোনীত প্রার্থী হিসেবে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা) আসন থেকে অংশ নিয়ে তিনি বিজয়ী হন।

রফিকুল ইসলাম ২০০১ সালের ৪ জুন থেকে ২০০২ সালের ৭ এপ্রিল পর্যন্ত বিমানবাহিনী প্রধানের দায়িত্ব পালন করেন। অবসর নেওয়ার পর তিনি রাজনীতিতে সক্রিয় হন। শুক্রবার বাদ জুমা ঢাকার এয়ারফোর্স মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তার দাফন সম্পন্ন করা হবে।

আরও পড়ুন

×