ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাইয়ের পথচলা শুরু

ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাইয়ের পথচলা শুরু
×

ছবি: সংগৃহীত

ফরিদপুর অফিস 

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ১৯:০৯

অবশেষে পথচলা শুরু হলো বাংলাদেশের অন্যতম পুরোনো ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ব্যাপক অংশগ্রহণ, আলোচনা ও পরে এক্সিকিউটিভ পরিষদ আত্মপ্রকাশের মধ্য দিয়ে পথচলা শুরু হয় স্বনামধন্য এই শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের।

অনুষ্ঠানে ফরিদপুর জিলা স্কুলের বিভিন্ন শ্রেণি-পেশার সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্পপতি মীর নাসির হোসেন, এলজিআরডি সচিব ইঞ্জিনিয়ার শহীদুল হাসান, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন ইদ্রিস আলী, ফরিদপুর জেলা পরিষদ প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন আহমেদসহ নানা শ্রেণি-পেশার বিশিষ্ট সাবেক শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সর্বসম্মতভাবে হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেন্টাল বিভাগের প্রধান প্রফেসর ডা. মির্জা আরিফুর রহমানকে সভাপতি ও করিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ মিয়াকে মহাসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট এক্সিকিউটিভ পরিষদ গঠন করা হয়।

পরিষদে মো. সাইফুজ্জামান চৌধুরী, নবীকুল ইসলাম খন্দকার এবং আ ফ ম আনোয়ার হোসেন খানকে সহ-সভাপতি হিসেবে নির্বাচন করা হয়েছে। যুগ্ম মহাসচিব হিসেবে কাজী মঈন উদ্দিন এবং মো. নাজমুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া, কোষাধ্যক্ষ পদে মেহেদি হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে গোলাম মোস্তবা তানু, প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক পদে সাইফুল হক শাফিন, কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে নুরুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে খন্দকার মোহাম্মদ সোয়েব, প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক পদে রাজীব খান, শিক্ষা উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে মনোয়ার শিকদার, সাংস্কৃতিক সম্পাদক পদে চিন্ময় কর, তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে নাইমুল হক জোয়ারদার, আইন বিষয়ক সম্পাদক পদে সৈয়দ সোহেল রেজা, স্বাস্থ্য-সহায়তা বিষয়ক সম্পাদক পদে নাসির উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক পদে হাসান মোহাম্মদ তিতু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে মো. নিয়ামত উল্লাহ, আপ্যায়ন সম্পাদক পদে মনোয়ার হোসেন এবং ক্রীড়া সম্পাদক পদে বেনজীর আহমেদ তাবরীজ দায়িত্ব পেয়েছেন। 

পরিষদে কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছে, প্রবীর কান্তি বালা, মো. মনিরুজ্জামান, নাসিরুল ইসলাম, ফজলুল হক, আনিছুজ্জামান রানা, সিদ্দিকুর রহমান, মাসুদুর রহমান, এস. এম. ইসতিয়াব এবং মাশরুর রহমান। 

অনুষ্ঠানে মীর নাসির হোসেনকে সভাপতি করে উপদেষ্টা পরিষদও সর্বসম্মতভাবে গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের বাকি সদস্যরা হলেন- মীর নাসির হোসেন, মো. শহীদুল হাসান, কাজী দীন মোহাম্মদ, কাজী নুরুল করিম দিলু, আব্দুত তাওয়াব, আবু সায়ের, এ কে এম আরিফুর রহমান লিচু, মো. মোস্তাফিজুর রহমান শামীম, আওলাদ হোসেন বাবর, এম ইদ্রিস আলী, শামসুল আলম বাবু, মিজানুর রহমান, জাফর আহমেদ সিদ্দিকী মিলন, জাহাঙ্গীর চৌধুরী টিটু, শামসুল আলম টুকু, মো. জাহাঙ্গীর মিয়া এবং আফজাল হোসেন খান পলাশ। 

এর আগে গত ২৫ ও ২৬ ডিসেম্বর প্রাচীন ও ঐতিহ্যবাহী ফরিদপুর জিলা স্কুলের গৌরবময় ১৮৫তম বর্ষপূর্তি উদযাপন ও পুনর্মিলনীর আয়োজন করেন সাবেক শিক্ষার্থীরা। শিক্ষার মান ফিরিয়ে আনা এবং ফরিদপুর জিলা স্কুলের ঐতিহ্য ধরে রাখতে জমকালো ও সাড়াজাগানো ওই অনুষ্ঠানে অ্যালামনাই গঠনের প্রয়োজনীয়তার দাবি তোলেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

সে সময়ে ডা. মির্জা আরিফুর রহমান ও ওয়াহিদ মিয়াকে নিয়ে কেন্দ্রীয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

আরও পড়ুন

×