ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

চরভদ্রাসনে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

চরভদ্রাসনে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
×

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ২১:৫৮

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরসুলতানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, সমাজসেবক ও চক্ষু চিকিৎসক ড. মুহাম্মদ মহসিন বেগ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও চরভদ্রাসন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইলিয়াস বেগ নান্নু। এ ছাড়া বিদ্যালয়ের সাবেক সভাপতি আবুল বাশার বুলু বেগ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ইলিয়াস বেগ নান্নু তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ মহসিন বেগ বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সুনাগরিক ও নৈতিক গুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

স্থানীয় অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিরা শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমন আয়োজনের প্রশংসা করেন।

আরও পড়ুন

×