ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি
×

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ০৯:১৩

| প্রিন্ট সংস্করণ

ফেনীতে দিনদুপুরে এক প্রবাসীর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে গৃহবধূকে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালংকার ও ১০ লাখ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে শহরতলির মহিপাল এলাকায় এ ঘটনা ঘটে।   

ঘটনার খবর পেয়ে বাড়ির মালিক প্রবাসী মো. নুরুজ্জামান পরদিন বৃহস্পতিবার দেশে ফেরেন। প্রায় ৩৫ লাখ ৬০ হাজার টাকার সম্পদ লুটের এ ঘটনায় ওই দিন দুপুরে ফেনী মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মহিপাল ফলের আড়ৎসংলগ্ন ‘রেহান ম্যানশন’-এর মালিক মো. নুরুজ্জামান ২১ বছর ধরে সৌদি আরবে রয়েছেন। ভবনের দ্বিতীয় তলায় তাঁর স্ত্রী শাহেনা আক্তার (৪৩) ও নবম শ্রেণিতে পড়ুয়া ১৬ বছরের ছেলে সামাউন নুর রেহান বসবাস করে।

ঘটনার বিবরণ দিয়ে গৃহবধূ শাহেনা আক্তার জানান, সকাল ৯টার দিকে তাঁর ছেলে স্কুলে চলে গেলে তিনি বাসায় একা ছিলেন। এ সময় দরজায় শব্দ শুনে সামান্য ফাঁক করতেই দুজন লোক জোর করে ভেতরে ঢুকে পড়ে। এরপর ধারালো ছুরির মুখে তাঁকে জিম্মি করে মুখ বেঁধে ফেলে এবং আলমারিতে রাখা ১০ লাখ ৬০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ওই দিনই ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তথ্য ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। 
গৃহবধূ জানান, পুলিশ উপস্থিত থাকার সময়েই তাঁর বোনের রেখে যাওয়া ৫ ভরি স্বর্ণ ও ব্যাংকের চেকবইটি অক্ষত অবস্থায় খুঁজে পাওয়া গেছে।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রবাসীর বাড়িমালিক মো. নুরুজ্জামান বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

৩৫ লাখ টাকার মালপত্র লুট
ফরিদপুরের আলফাডাঙ্গা প্রতিনিধি জানান, বাড়ির সীমানাপ্রাচীর টপকে ঘরে ঢুকে স্বর্ণালংকার, টাকা, মূল্যবান সামগ্রীসহ ৩৫ লাখ টাকার মালপত্র চুরি করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১টার দিকে উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ধুলঝুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক ফিরোজুর রহমান মুকুল আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমীন বলেন, ঘটনায় তদন্ত চলছে। শিগগিরই জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×