ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

অভিযানের প্রতিবাদে অবরোধ এমপির হস্তক্ষেপে সমাধান

অভিযানের প্রতিবাদে অবরোধ এমপির হস্তক্ষেপে সমাধান
×

কুলাউড়ায় সড়ক অবরোধ করে বুধবার বিক্ষোভ করেন সড়ক পরিবহন শ্রমিকরা সমকাল

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ০৯:১৯

| প্রিন্ট সংস্করণ

কুলাউড়া পৌর শহরের প্রধান সড়কে অবৈধ পার্কিয়ের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও আটকের প্রতিবাদে গত মঙ্গলবার সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে অস্থিতিশীলতা সৃষ্টি হলে স্থানীয় সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি শান্ত হয়।

গতকাল বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্র জানায়, সাধারণ জনগণের ভোগান্তি সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড এড়িয়ে চলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন এমপি শকু। আগামী ২৫ আগস্ট এ বিষয়ে স্থায়ী সমাধানের লক্ষ্যে সভা আয়োজনের সম্ভাবনা রয়েছে।

এর আগে গত বুধবার পৌর শহরের যানজট নিরসনে প্রশাসন অভিযান পরিচালনা করে চার শ্রমিককে আটক করার প্রতিবাদে সড়ক অবরোধ করে এক ঘণ্টা বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
সড়ক অবরোধের খবর পেয়ে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর নির্দেশনায় উপজেলা বিএনপির নেতারা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। নেতাদের আশ্বাসের পর পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়।

সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস জানান, পৌর শহরের প্রধান সড়কে যত্রতত্র সিএনজি পার্কিংয়ের কারণে মানুষের ভোগান্তি হচ্ছে। শহরের মূল সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনে অভিযান অব্যাহত থাকবে। 
সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমাছ আহমদ বলেন, শ্রমিকদের জরিমানা করে আটক করা হয়েছিল, তাদের মুক্তির দাবিতে আন্দোলন হয়েছে। তাদের পাঁচ দফা দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের কর্মসূচি দেওয়া হবে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, আটকদের মধ্যে একজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং বাকি তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
 

আরও পড়ুন

×