ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে মসজিদে যাওয়ার পথে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

সুনামগঞ্জে মসজিদে যাওয়ার পথে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
×

ম্যাপ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ০৫:২৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে জুমার নামাজে মসজিদে যাওয়ার পথে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন দুইজন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া (নারায়সুনা ণপুর) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- তিলক গ্রামের জিলু আলীর ছেলে মিসবাহ উদ্দিন (৩০) ও নারায়ণপুর গ্রামের জহুর উদ্দিনের ছেলে আব্দুল হাকিম (৭০)। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নারায়ণপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত আব্দুর মিয়ার ছেলে আতাব মিয়ার দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার জুমার নামাজে মসজিদে যাওয়ার পথে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হন। একপর্যায়ে আতাব মিয়ার পক্ষের মিসবাহ ও আব্দুল হাকিম গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে, আমরা বিষয়টি তদন্ত করছি।

আরও পড়ুন

×