ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

‘অরণ্য’র সবুজ উৎসব উদযাপন

‘অরণ্য’র সবুজ উৎসব উদযাপন
×

গাছে পেরেক ঠোকার প্রতিবাদে বৃহস্পতিবার নাগেশ্বরীতে শিক্ষার্থীদের লালকার্ড প্রদর্শন সমকাল

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ০৮:৪১

| প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী সবুজ উৎসব উদযাপন করেছে পরিবেশবাদী সংগঠন অরণ্য। গত বৃহস্পতিবার উপজেলার কাছারী পয়েরাডাঙ্গাঁ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্মণ।
সকাল ১০টায় ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম মণ্ডল। এরপর পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ৫০টি ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়। পরে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় আরও ৪০০ ফলদ ও ভেষজ চারাবৃক্ষ।

দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, সচেতনতামূলক ক্যাম্পেইন ও বৃক্ষ প্রদর্শনী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক নূর মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি নিখিল চন্দ্র বর্মণ, প্রভাষক তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফুল’-এর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের, ‘অরণ্য’র উপদেষ্টা নূর আমিন, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সোবহান জুয়েল, আবু জোবায়েদ সাগর ও প্রধান শিক্ষক আজিজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে নিখিল চন্দ্র বর্মণ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ‘অরণ্য’র প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সোবহান জুয়েল জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। 

আরও পড়ুন

×