ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কিশোর অপরাধ প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি

কিশোর অপরাধ প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি
×

কিশোর অপরাধ প্রতিরোধে শনিবার মৌলভীবাজার শহরে শিশু কিশোর মেলার মানববন্ধন সমকাল

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ০৮:১৭

| প্রিন্ট সংস্করণ

মৌলভীবাজার শহরে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে শিশু কিশোর মেলা। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় জেলা শহরের চৌমোহনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
শিশু-কিশোর মেলার সংগঠক পোষী ভৌমিকের সভাপতিত্বে এবং সংগঠক তানিয়া আক্তার তিন্নির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনের জেলা কমিটির উপদেষ্টা বিশ্বজিৎ নন্দী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, শহর শাখার সভাপতি শ্যামল সরকার ও সহসভাপতি বিজয় দাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শহরে প্রতিনিয়ত কিশোর গ্যাংয়ের অপরাধমূলক তৎপরতা বাড়ছে। সম্প্রতি কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয়েছেন এক মাদ্রাসা শিক্ষার্থী। যে বয়সে কিশোরদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ কল্যাণে এগিয়ে আসার কথা, সে বয়সে তাদের একটি অংশ বিপথগামী।
তিনি বলেন, সমাজের একটি সুবিধাবাদী গোষ্ঠী নিজেদের কায়েমি স্বার্থ হাসিলে এসব তরুণকে ব্যবহার করছে, যা সাধারণ অভিভাবকসহ সমগ্র সচেতন মহলকে গভীর উদ্বেগে ফেলেছে। শিশু-কিশোরদের মননশীল বিকাশের জন্য খেলাধুলা, সুস্থ বিনোদন ও সংস্কৃতি চর্চার সুযোগ দিন দিন সংকুচিত হয়ে আসছে। কিশোরদের সঠিক পথে রাখতে এবং তাদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরাতে প্রশাসনিক নজরদারির পাশাপাশি সামাজিক ও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।
 

আরও পড়ুন

×