নরসিংদীতে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা পিয়াল গ্রেপ্তার
বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ১৮:০২
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি মো. এহসান উল্লাহ পিয়ালকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে বেলাবো বাজারের সোনালী ব্যাংক-সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এহসান উল্লাহ পিয়াল নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া নামাপাড়া গ্রামের মৃত জহিরুল হক (ওরফে উল্লাহ) ও মোছা. খাদিজা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পিয়াল বেলাবো বাজারের সোনালী ব্যাংক-সংলগ্ন এলাকায় অবস্থান করছেন-এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি বেলাবো থানায় দায়েরকৃত মামলায় পিয়ালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের (সংশোধনী-২০১৩) ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় করা হয়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, নির্দিষ্ট মামলায় পিয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে নির্ধারিত সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
- বিষয় :
- নরসিংদী
- ছাত্রলীগ নেতা
- গ্রেপ্তার