ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ছেলের কোপে মায়ের মাথা বিচ্ছিন্ন

ছেলের কোপে মায়ের মাথা বিচ্ছিন্ন
×

 যশোর অফিস

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ০৯:২৭

| প্রিন্ট সংস্করণ

যশোরে বঁটি দিয়ে কুপিয়ে নিজের মায়ের শিরশ্ছেদ করেছেন এক স্কুলশিক্ষক। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার দুর্গাপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আনোয়ারা বেগম (৫৮) অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেনের স্ত্রী। অভিযুক্ত ছেলে মামুনুর রশিদ ওরফে মামুন লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। ঘটনার পর থেকে মামুন পলাতক। 

পুলিশ জানায়, পারিবারিক অশান্তির কারণে মামুন মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় তিন বছর আগে তাঁকে পাবনায় মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি দুই থেকে তিন মাস চিকিৎসাধীন ছিলেন। প্রায় পাঁচ বছর পর বৃহস্পতিবার তিনি বাড়িতে আসেন। বিকেলে বাড়িতে এসে মায়ের সঙ্গে কথা বলার এক পর্যায়ে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। মামুন উত্তেজিত হয়ে ধারালো বঁটি দিয়ে মাকে গলায় কয়েকটি কোপ দিলে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মামুন পালিয়ে যান।

আরও পড়ুন

×