ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ত্রিশালে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৪

ত্রিশালে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৪
×

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ১৫:৩৩ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬ | ১৫:৩৫

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের বীররামপুর উজানপাড়া এলাকার ঠাকুরবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নান্দাইল থেকে ত্রিশালের দিকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় সিএনজিতে থাকা অজ্ঞাতনামা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এ ঘটনায় সিএনজি চালক ফাইজুল ইসলাম (৩৪) এবং যাত্রী রুবেল (৩০), হৃদয় (২২) ও নাদিম (২২) গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে রেখে অজ্ঞাতনামা চালক পালিয়ে যান।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদ বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

×