ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

স্ত্রীকে মোবাইল কিনে দিয়ে তরুণের আত্মহত্যা

স্ত্রীকে মোবাইল কিনে দিয়ে তরুণের আত্মহত্যা
×

 মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩১

| প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর আবদারে মোবাইল ফোন কিনে দেওয়ার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুর রহিম নামের এক যুবক। বুধবার ভোরের কোনো এক সময় মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, স্ত্রীকে মোবাইল ফোন কিনে দেওয়া নিয়ে কিছুদিন ধরে পারিবারিক টানাপোড়েন ও মনোমালিন্য চলছিল। বিষয়টি নিয়ে আব্দুর রহিম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্বজনদের দাবি।

এমন পরিস্থিতির মাঝে মঙ্গলবার রাতে আব্দুর রহিম স্ত্রীর জন্য একটি মোবাইল ফোন কিনে নিয়ে আসেন এবং তা তাঁকে দেন। এরপর বুধবার ভোরের কোনো এক সময় পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরের ভেতর গলায় ফাঁস দেন তিনি।

পরে পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বুধবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, স্ত্রীকে মোবাইল ফোন কিনে দেওয়ার বিষয়টি নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।
তিনি আরও জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ঘটনার পর নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় এলাকায়ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

×