ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

রুয়েটে শুরু হচ্ছে ‘কনস্ট্রাক্ট কার্নিভাল ২.০’

রুয়েটে শুরু হচ্ছে ‘কনস্ট্রাক্ট কার্নিভাল ২.০’
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৫৭

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগের উদ্যোগে আগামী ২ অক্টোবর শুরু হচ্ছে ‘কনস্ট্রাক্ট কার্নিভাল ২.০’।

দুই দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের দক্ষতা যাচাই ও সৃজনশীলতা বিকাশের জন্য থাকছে কর্মশালা, পোস্টার প্রেজেন্টেশন, ক্যাড এক্সপার্ট, মেকামাইন্ড, ট্রাস কমব্যাট , ম্যানেজমেন্ট মায়েস্ট্রোসহ নানা আয়োজন।

আয়োজক সূত্র জানা যায়, নির্মাণ ব্যবস্থাপনা এবং প্রকৌশল খাতে উদ্ভাবন, জ্ঞান বিনিময় ও পারস্পরিক সহযোগিতার সেতুবন্ধন তৈরির লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এ আয়োজনের মাধ্যমে নির্মাণ শিল্পের পেশাজীবী, শিক্ষাবিদ এবং ভবিষ্যৎ প্রকৌশলীরা একই ছাদের নিচে মিলিত হওয়ার সুযোগ পাবেন।

এতে অংশ নিতে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে অনলাইন নিবন্ধন। ক্যাড এক্সপার্ট, মেকামাইন্ড ও ম্যানেজমেন্ট মায়েস্ট্রো প্রতিযোগিতায় একক এবং পোস্টার প্রেজেন্টেশন ও ট্রাস কমব্যাট প্রতিযোগিতায় সর্বোচ্চ তিন সদস্যের দলভিত্তিক অংশগ্রহণ করা যাবে। 
এ আয়োজনে মিডিয়া পার্টনার সমকাল।

আরও পড়ুন

×