ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ভাইফোঁটা উপলক্ষে বিশ্বরঙে কেনাকাটায় মূল্যছাড়

ভাইফোঁটা উপলক্ষে বিশ্বরঙে কেনাকাটায় মূল্যছাড়
×
×

ছবি : বিশ্বরঙ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১৫:৪৯

ভাই-বোনের ভালোবাসা, স্নেহ ও মঙ্গলকামনার উৎসব ভাইফোঁটা। এই বিশেষ উৎসবকে আরও আনন্দময় করে তুলতে দেশের ঐতিহ্যবাহী ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ নিয়ে এসেছে বিশেষ কেনাকাটার সুযোগ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, আসন্ন ভাইফোঁটা উপলক্ষে বিশ্বরঙের কেনাকাটায় থাকছে ১৫ শতাংশ বিশেষ ছাড়। উৎসবের আনন্দে প্রিয়জনের জন্য উপহার কিংবা নিজের পছন্দের পোশাক কেনাকাটায় এই বিশেষ ছাড় ক্রেতাদের জন্য নিয়ে আসবে বাড়তি আনন্দ।

ওই  বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও উৎসবকে পোশাকের নকশায় তুলে ধরতে বিশ্বরঙ সব সময়ই সচেষ্ট। ভাইফোঁটার এই বিশেষ আয়োজনের মধ্য দিয়ে উৎসবের রঙে রঙিন হোক ভাই-বোনের ভালোবাসা ও পারিবারিক বন্ধন।
 

আরও পড়ুন

×