নগরকান্দায় আ. লীগের কাউন্সিল উপলক্ষে বর্ধিত সভা
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯ | ১৩:০২
ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের দিন নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর। সম্মেলনকে সামনে রেখে শনিবার সকালে উপজেলা মাল্টিপারপাস হল রুমে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ. সোবহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি’র কনিষ্ঠ পুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদুল হক, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক আইভি মাসুদ, সংসদ উপনেতার ব্যক্তিগত সচিব শফি উদ্দিন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্নু মাতুব্বর, ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিক, কবির হোসেন ঠান্ডুসহ উপজেলা আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা কাউন্সিলকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতে হাইব্রিডের কেউ কমিটিতে স্থান না পায় সেদিকে সকলকে খেয়াল রাখারও আহ্বান জানান। একটি সুন্দর ও সকলের কাছে গ্রহণযোগ্য কমিটি গঠন করার পক্ষে বক্তারা তাদের দিক নির্দেশনামূলক মতামত তুলে ধরেন।
- বিষয় :
- সম্মেলন
