ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মিঠাপুকুরে পুকুরপাড় থেকে ১৭ রাউন্ড গুলি উদ্ধার

মিঠাপুকুরে পুকুরপাড় থেকে ১৭ রাউন্ড গুলি উদ্ধার
×

সংগৃহীত ছবি

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৩২

রংপুরের মিঠাপুকুর উপজেলায় একটি পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। ভোররাতে উপজেলার লতিবপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‍্যাব-১৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। এ সময় পুকুরপাড়ে পরিত্যক্ত অবস্থায় থাকা শটগানের আট রাউন্ড সীসা গুলি (লেড বল), শটগানের আট রাউন্ড রাবার গুলি এবং ৭ দশমিক ৬২ মিলিমিটার রাইফেলের এক রাউন্ড তাজা গুলিসহ মোট ১৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি বা কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত এসব গোলাবারুদ মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন গুলি ও কার্তুজ উদ্ধারের এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×