ঘূর্ণিঝড় বুলবুল: পটুয়াখালীতে গাছচাপায় বৃদ্ধ নিহত
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯ | ২২:০১ | আপডেট: ০৯ নভেম্বর ২০১৯ | ২২:০২
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পটুয়াখালী মির্জাগঞ্জে ঝড়ে গাছ উপড়ে বসত ঘরের ওপর পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে ৩টার দিকে মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর রামপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের নাম হামেদ ফকির (৬৫)। তিনি পেশায় জেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গভীর রাতে ঝড় শুরু হলে একটি রেইন্ট্রি ও একটি চাম্বল গাছ উপড়ে ঘরের ওপর পড়লে চাপা পড়েন ওই বৃদ্ধ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
- বিষয় :
- ঘূর্ণিঝড়
- বুলবুল
- ঘূর্ণিঝড় বুলবুল
- পটুয়াখালী
