ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

জুড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
×

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৪২

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে দুপুরে বাড়ির পাশে একটি জলাশয়ে বর্শি দিয়ে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—আমতৈল গ্রামের অমল দাসের ছেলে অনন্য দাস (৮) এবং শ্রীমঙ্গলের ভৈরব বাজার এলাকার নারায়ণ দাসের ছেলে দূর্জয় দাস (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, অমল দাসের মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সঙ্গে আগের দিন আমতৈল গ্রামে এসেছিল দূর্জয়। বুধবার দুপুরে অনন্য ও দূর্জয় বাড়ির পাশে নিলয় দাসের দোকানসংলগ্ন একটি জলাশয়ে বর্শি দিয়ে মাছ ধরতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত দুজনই পানিতে পড়ে যায়।

পরে স্থানীয় এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে জলাশয়ে দুই শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পান। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

×