ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে ফেরি সার্ভিস বন্ধ

শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে ফেরি সার্ভিস বন্ধ
×

ফাইল ছবি

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯ | ২৩:৫৪

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোটের পর শনিবার বিকেল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি সার্ভিস। এছাড়া গত দুই দিন ধরে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে।

জানা যায়, ঝড়ের প্রভাবে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় কর্তৃপক্ষের নির্দেশে শনিবার ভোর থেকে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে সব ধরনের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। তবে ফেরি চলাচল অব্যাহত ছিল। পরে শনিবার বিকেল থেকে ফেরি চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন সমকালকে বলেন, 'কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।'

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক জসিমউদ্দিন বলেন, পদ্মা উত্তাল হয়ে উঠায় শনিবার দুপুরের পর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×