নারায়ণগঞ্জ
৫ শিশুসহ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার, ৪৫ জনের নামে মামলা
নারায়ণগঞ্জ বন্দর থানা (ফাইল ফটো)
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ০২:০৭
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে মিছিলের প্রস্তুতির সময় পাঁচ শিশুসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ৪৫ জনের নাম উল্লেখ করে শনিবার বন্দর থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- বন্দরের মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন (৫৬), ছাত্রলীগ নেতা মো. এমদাদ হোসেন (২২), মাহিন (১৯), মো. ইউসুফ (১৯), মো. শাহ পরান (১৯)। গ্রেপ্তার শিশুদের মধ্যে রয়েছে- মো. মোস্তাকিন (১২), রায়হান মিয়া স্বাধীন (১৫), তামিম (১৪), আনিস (১৪) ও মো. হৃদয় (১৬)। এই ৫ শিশুকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
এছাড়া মামলার আসামিরা হলেন, হৃদয় (২৭), মুছা (২৫), আরমান ওরফে এরমান (২০), রুবেল ওরফে তোফায়েল (২০), আসিফ (২২), শাহজালাল (৩০) মো. কামরুজ্জামান রানা (২৬), হারুন প্রধান (৪৫), বিল্লাল হোসেন (৩০), কাদির মেম্বার (৫৫), আরিফ হোসেন বাবু (৩২), মাহামুদুর রহমান শুভ (৩৫), অন্তর (৩০), প্রান্ত (২৮), মনির মেম্বার (৪৫), রানা (৩৫), মিজান প্রধান (৪০), জিয়াউদ্দিন জিয়া (৩৮), সিফাত (৩০), অমর (৩০), মাহবুব মেম্বার (৫০), শাহাবুদ্দিন (৪৫), রিপন (৩৫), ইকবাল হোসেন (৫৫), রিটন মেম্বার (৪৫), মান্নাফ মেম্বার (৩৮), সোহেল (৩৫), শাহীন আহম্মেদ পরাগ (৩৫), সুমন (৪৫), এস মামুন (৪৫), অনিক সরদার (৪০), সিফাত সরদার (৩৪), সোহেল (৪৫), মোসলেউদ্দিন (৫০) ও সানোয়ার হোসেন বিপ্লব (৩৬)।
বন্দর থানার এসআই অনিল চন্দ্র জানান, শনিবার সকালে পুলিশ গোপন সূত্রে খবর পায়, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ ব্রিজের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ৭০-৭৫ জন নেতাকর্মী মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। এ সময় পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ১০ জনকে গ্রেপ্তার করা হয়। বাকিরা পালিয়ে যায়।
বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- আওয়ামী লীগ
- গ্রেপ্তার
- পুলিশ