ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

খুলনায় তিন হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত: জেলা প্রশাসন

খুলনায় তিন হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত: জেলা প্রশাসন
×

ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি ঘর- সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯ | ০১:০৭ | আপডেট: ১০ নভেম্বর ২০১৯ | ০১:৩৭

ঘূর্ণিঝড়ে খুলনায় তিন হাজারেরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে কয়রা উপজেলায় ১ হাজার ৫০০ এবং দাকোপ উপজেলায় ১ হাজার ৭৬৫টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

এছাড়া দাকোপ উপজেলায়  ৩১৫টি চিংড়ির ঘের ও ৪২৫টি পুকুর ভেসে গেছে।

জেলা কন্ট্রোল রুমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। 

এদিকে ঝড়ের কারণে রাত ২টা থেকে এ দুটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

আরও পড়ুন

×