রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণ: আহত আরেক শিশুর মৃত্যু
নিহত স্বজনদের আহাজারি (ফাইল ছবি)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯ | ০১:১৫
রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় বেলুন ভরার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহত আরেক শিশুর মৃত্যু হয়েছে। তাকে নিয়ে এ ঘটনায় আট শিশুর মৃত্যু হলো।
শনিবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানের (৬) মৃত্যু হয়।
মিজান ভ্যানচালক রোকন মিয়ার ছেলে।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গত ৩০ অক্টোবর মনিপুর স্কুলের রূপনগর শাখার বিপরীত দিকে ১১ নম্বর সড়কে শিয়ালবাড়ি বস্তির পাশে বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
বাচ্চু আরও জানান, বিস্ফোরণে গুরুতর আহত মিজানকে ঢামেকের আইসিইউতে রাখা হয়েছিল।
- বিষয় :
- রূপনগর
- সিলিন্ডার বিস্ফোরণ
- শিশুর মৃত্যু
- ঢামেক
