ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন
ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের নির্দেশ ইসির
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ০১:১৭
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা ব্যবহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে পাঠানো এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণের আগের ও পরের দিন সিসি ক্যামেরা ব্যবহারের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ পরবর্তীতে প্রমাণক হিসেবে ব্যবহারের জন্য সেগুলো রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষণের জন্য বলা হল।
ইসি ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
- বিষয় :
- ঠাকুরগাঁও-১
- নির্বাচন কমিশন