ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মানিকগঞ্জে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

মানিকগঞ্জে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু
×
×

ছবি: গুগল ম্যাপ

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৩:৪৫

মানিকগঞ্জের হরিরামপুরে পানিতে ডুবে আনিসা আক্তার (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চালা ইউনিয়নের সট্টি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনিসা ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। তার বাবা কক্সবাজারে একটি হোটেলে চাকরি করেন। আনিসাও কক্সবাজারের একটি মাদ্রাসায় পড়াশোনা করত।

আনিসার ফুফু পারভীন আক্তার জানান, তার মা (আনিসার দাদি) অসুস্থ থাকায় তাকে দেখতে দুই দিন আগে কক্সবাজার থেকে হরিরামপুরের সট্টিতে আসেন আনিসার মা। মায়ের সঙ্গেই এসেছিল আনিসাও। আজ সকালে হাঁটতে হাঁটতে সট্টি নতুন ব্রিজের কুমপাড়ে গেলে অজ্ঞাত কারণে সে পানিতে পড়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা এক শিশু বাড়িতে গিয়ে খবর দেয়। তবে কী কারণে বা কীভাবে সে পানিতে পড়ে গেল, সে বিষয়ে কেউ কিছু বলতে পারেননি।

নিহত কিশোরীর চাচা জাহিদুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং আনিসাকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) প্রীতম দে বলেন, আনিসাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে. ও. এম. তৌফিক আজম বলেন, খবর পেয়ে উপজেলা হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×