ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

পাবনায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল দুই শিশুর

পাবনায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল দুই শিশুর
×
×

প্রতীকী ছবি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৬:১০

পাবনার সাঁথিয়ায় ভিমরুলের কামড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েসবাড়ি গ্রামের নয়ন হোসেনের ছেলে রোহান হোসেন (৩) এবং একই এলাকার সুজন হোসেনের ছেলে আরাফাত হোসেন (৪)।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে রোহান ও আরাফাত বাড়ির পাশে একটি বাগানে খেলছিল। এ সময় তারা ভিমরুলের একটি মাটির বাসা দেখতে পেয়ে পাটখড়ি দিয়ে তাতে আঘাত করে। এতে বিপুলসংখ্যক ভিমরুল বের হয়ে দুই শিশুকে আক্রমণ করে।

শিশুদের চিৎকার শুনে পাশে থাকা এক শিশুর মা তাদের বাঁচাতে এগিয়ে এলে ভিমরুলের তাকেও আক্রমণ করে। পরে ওই নারী কোনোভাবে দুই শিশুকে নিয়ে নিরাপদ স্থানে যান। গুরুতর আহত অবস্থায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আহত এক শিশুর মা গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বিকেলে খেলতে বের হয়ে ওই দুই শিশু ভিমরুলের বাসা দেখতে পেয়ে পাটখড়ি দিয়ে খোঁচা দেয়। এ সময় ভিমরুলের দল তাদের কামড় দিলে তারা গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে দুই শিশু মারা যায়।  বুধবার রাতে মরদেহ দুটি দাফন করা হয়েছে।

আরও পড়ুন

×