ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

কুমিল্লায় বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

কুমিল্লায় বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
×

ছবি- সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৯:৫৯

কুমিল্লায় ১২তম বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে কুমিল্লা মডার্ণ হাইস্কুল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা ও দশম শ্রেণির শিক্ষার্থী তাজরিদা মোশাররাত।

বৃহস্পতিবার কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। দিনভর বিতার্কিকরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যম এবং নারীর অগ্রযাত্রাসহ বিভিন্ন বিষয়ে পক্ষ-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো—কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এবং দেবিদ্বার মফিজ উদ্দিন আহাম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। তিনি বলেন, ইন্টারনেট, মোবাইল ফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা মানবসভ্যতায় বড় পরিবর্তন আনছে। এসব প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক সম্পর্কে জেনে নতুন প্রজন্মকে সতর্ক থাকতে হবে। বিজ্ঞানচর্চা ও তরুণ প্রজন্মের মেধা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. লুৎফর রহমান, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শরিফুল ইসলাম, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ও সিনিয়র সাংবাদিক মীর শাহ আলম। বক্তব্য দেন সমকালের দাউদকান্দি প্রতিনিধি রাশেদুল ইসলাম লিপু, মুরাদনগর প্রতিনিধি বেলাল উদ্দিন আহমেদ ও দেবিদ্বার প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকালের কুমিল্লা প্রতিনিধি মো. কামাল উদ্দিন। দুটি ভেন্যুতে বিচারকের দায়িত্ব পালন করেন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আবদুর রহমান আস সাদী, মো. এনায়েত হোসেন, আবিদুর রহমান সাগর, নাজমুল হাসান ফাহিম, ফারহা খানম, আবছার উদ্দিন ইফতি, আসিফ ফেরদৌস জিদনী, ফাহিমা সুলতানা রাতুয়া ও ইসরাত জাহান ইতি।

আরও পড়ুন

×