ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ডোবায় পড়ে ভাইবোনের মৃত্যু

ডোবায় পড়ে ভাইবোনের মৃত্যু
×

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি 

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ২০:২৭

সাতক্ষীরার কলারোয়ায় ডোবায় পড়ে জান্নাতুল ও সানজাদুল ইসলাম নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সানজাদুল ও জান্নাতুল আপন ভাইবোন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে এ ঘটনা ঘটে। 

সিংহলাল গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইকবাল হোসেনের সন্তান জান্নাতুল (২ বছর ৭ মাস) ও সানজাদুল (১ বছর ৫ মাস)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন ওই দুই শিশুর মা রেখা খাতুন। এ সময় দুই শিশু বাড়ির পেছনে সবার অজান্তে ডোবায় পড়ে পানিতে ডুবে মারা যায়। পরে তাদের মা ও স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানিতে তাদের ভাসতে দেখেন। উদ্ধার করে স্বজনরা শিশু দুটিকে কলারোয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এ ঘটনায় ওই শিশুদের চাচা আব্দুল গফুর সরদার কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

আরও পড়ুন

×