ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ঈশ্বরদীতে ট্রেনে ওঠা-নামায় ভোগান্তি

রেলকে কাঠের সিঁড়ি উপহার সমকাল সুহৃদের

রেলকে কাঠের সিঁড়ি উপহার সমকাল সুহৃদের
×
×

ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে যাত্রীসেবায় সমকাল সুহৃদের দেওয়া কাঠের সিঁড়ি সমকাল

 ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ০৮:২২

| প্রিন্ট সংস্করণ

ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের উচ্চতা ট্রেনের সিঁড়ি থেকে অনেকখানি নিচু হওয়ায় ট্রেন থেকে ওঠা-নামা করার সময় অসুস্থ ও বয়োবৃদ্ধ যাত্রীরা প্রায়ই পড়ে গিয়ে আহত হন। ট্রেনে ওঠা-নামা করতে গিয়ে ঈশ্বরদী বাইপাস স্টেশনে হাত-পা কাটা পড়ে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে অনেক ট্রেনযাত্রীকে। ট্রেনে কাটা পড়ে বেশ কয়েকজন যাত্রী নিহত হওয়ার ঘটনাও ঘটেছে এই স্টেশনে। এই অবস্থা থেকে উত্তোরণের উপায় হিসেবে আলাদাভাবে ট্রেনে কাঠের সিঁড়ি সংযোজন করার উদ্যোগ গ্রহণ করেছে সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের সদস্যরা।
ট্রেনে ওঠা-নামা করতে গিয়ে যেন আর কোনো অসুস্থ্য বা বয়োবৃদ্ধ ট্রেনযাত্রীদের দুর্ঘটনায় পড়তে না হয় সে চিন্তা থেকে ঈশ্বরদীর সুহৃদরা নিজেদের অর্থে প্ল্যাটফর্ম থেকে ট্রেনে ওঠা-নামা করার সুবিধার্থে কাঠের সিঁড়ি তৈরি করে রেলকে উপহার দিয়েছে।

গতকাল শুক্রবার রেলওয়ের স্থানীয় কর্মকর্তাদের নিকট এই সিঁড়ি হস্তান্তর করা হয়। সুহৃদদের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে সিঁড়ি গ্রহণ করেন ঈশ্বরদী বাইপাস স্টেশনের স্টেশন মাস্টার তারেকুল ইসলাম, রাজশাহী রেলওয়ে স্টেশনের সিনিয়র টিটিই আব্দুল আলীম বিশ্বাস মিঠু ও বাইপাস স্টেশনে কর্মরত শুভ আলী সরদার।
এ উপলক্ষে স্টেশন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সমকালের মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী আরিফুল ইসলাম। 
সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক আমান, প্রবীণ শিক্ষক তাহেরুল ইসলাম, সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, সংগঠক আফছার আলী, ম্যাজিশিয়ান রেজাউল ইসলাম মহিদুল, কলেজ শিক্ষক মনিরুল ইসলাম বাবু, বিটিভির কন্ঠশিল্পী মানিক মণ্ডল, প্রবাসী সুহৃদ আরিফ হোসেন, অ্যাডভোকেট আলী আজম, সুহৃদ ফিরোজ আহমেদ, হাসান চৌধুরী, রাকিবুল ইসলাম রূপম, লিমন মণ্ডল, খায়রুল ইসলাম সবুজ প্রমুখ।
 

আরও পড়ুন

×