ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

খুলনায় দুর্বৃত্তের গুলিতে ‘চরমপন্থী’ নিহত

খুলনায় দুর্বৃত্তের গুলিতে ‘চরমপন্থী’ নিহত
×
×

নাসিমুল করিম ওরফে নাসিম

খুলনা ব্যুরো 

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ১৩:৫২ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ | ১৪:০৬

খুলনার দিঘলিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে নাসিমুল করিম ওরফে নাসিম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে দিঘলিয়া থানার ফরমাইশখানা এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফরমাইশখানা এলাকার তৈয়ব আলী শিকদারের চায়ের দোকানের সামনে বসে ছিলেন নাসিম। এ সময় অজ্ঞাত দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা নাসিমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন মাসুম জানান, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, তিনটি তাজা গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে। 

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র বলেন, ‘নিহত নাসিমুল করিমের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্টসহ ৮টি মামলা রয়েছে। এছাড়া প্রাথমিক পর্যালোচনায় নিষিদ্ধ চরমপন্থী সংগঠন ‘পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ)’-এর সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।’

আরও পড়ুন

×