ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

চরটেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সোবাহান আর নেই

চরটেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সোবাহান আর নেই
×

আব্দুস সোবাহান

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ২০:৩০ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ | ২১:২০

ফরিদপুর শহরের চরটেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সোবাহান মারা গেছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে ফরিদপুর শহরের ফরিদাবাদ এলাকার নিজ বাসায় বার্ধক্যজনিত রোগে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দৈনিক সমকালের প্রকাশক আবুল কালাম আজাদের শ্বশুর। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মঙ্গলবার বাদ আসর স্থানীয় চরটেপাখোলা উচ্চবিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অধ্যাপক ম. হালিম, অধ্যাপক নূরে আলম সিদ্দিকী, ফরিদপুর জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে সন্ধ্যায় ফরিদপুর শহরের আলীপুর পৌর কবরস্থানে আব্দুস সোবাহানকে দাফন করা হয়।

আব্দুস সোবাহানের মৃত্যুতে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদসহ সমকাল পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন

×