আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ০২:১৬
সাভারের আশুলিয়ায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় ঝুটের গোডাউনের আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া জামগড়া এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে বলে জানান তিনি। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
- বিষয় :
- আগুন