ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ঝোপে পড়ে ছিল হাত-পা বাঁধা তরুণীর বস্তাবন্দি লাশ

ঝোপে পড়ে ছিল হাত-পা বাঁধা তরুণীর বস্তাবন্দি লাশ
×
×

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ১৭:২২ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ | ১৭:২৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের উত্তর ভূঁইগড় এলাকায় সোনালী মার্কেটসংলগ্ন সড়কের পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ বছর। তাঁর পরিচয় ও মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোথাও তরুণীকে শ্বাসরোধে হত্যার পর লাশ বস্তায় ভরে রাতের কোনো একসময় ঝোপে ফেলে যায় দুর্বৃত্তরা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, নিহতের পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×