ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

থানা চত্বরে যাওয়া সেই নারী গ্রেপ্তার

থানা চত্বরে যাওয়া সেই নারী গ্রেপ্তার
×
×

ফাইল ছবি

‎নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ২১:৪৯ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ | ০১:৫৯

নারায়ণগঞ্জের বন্দর থানা চত্বরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার বন্দর থানার তিনগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বন্দর থানায় মামলা হয়েছে।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাইউল ইসলাম জানান, গত ১০ অক্টোবর বন্দর থানার ডিউটি অফিসারের কক্ষসংলগ্ন সেন্ট্রি পোস্টের সামনে ওই নারী নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে নিবৃত্ত করে।

পরে পুলিশ স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানতে পারে, তিনগাঁও এলাকার এক তরুণের সঙ্গে ওই নারীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একপর্যায়ে ওই নারী ওই তরুণকে বিয়ের প্রস্তাব দেন। তবে তরুণ এতে সম্মতি না দেওয়ায় ওই নারী তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে বন্দর থানায় চুরির অভিযোগ করেন।

পুলিশের ভাষ্য, ওই অভিযোগের বিষয়ে পুলিশের সহানুভূতি পাওয়ার উদ্দেশ্যে থানায় এসে ওই নারী নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন।

এ ঘটনায় তদন্তের পর সোমবার তিনগাঁও এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বন্দর থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

×