ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

মেঘনায় ট্রলারডুবিতে এক জেলের লাশ উদ্ধার, নিখোঁজ ৪

মেঘনায় ট্রলারডুবিতে এক জেলের লাশ উদ্ধার, নিখোঁজ ৪
×

ছবি: ইউএনবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯ | ১০:৫৩ | আপডেট: ১০ নভেম্বর ২০১৯ | ১০:৫৮

ভোলার মেঘনা নদীতে মাছধরার ট্রলারডুবির ঘটনায় খুরশেদ নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৪ জন। রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের বাড়ি চরফ্যাশনের আবদুল্লাহপুরে। খবর ইউএনবির।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, বরিশাল থেকে ইলিশ মাছ বিক্রি করে ফেরার পথে ২০ জেলেসহ ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। এ সময় ১৫ জেলে তীরে উঠতে পারলেও বাকি জেলেরা নিখোঁজ হন।

বাংলাদেশ কোস্ট গার্ডের (দক্ষিণাঞ্চল) কর্মকর্তা মাহবুব বলেন, কোস্ট গার্ডের সদস্যরা ডুবে যাওয়া ট্রলারটি ও নিহত খুরশেদের লাশ উদ্ধার করেছে।

আরও পড়ুন

×