ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

টাকার বান্ডেলের ওপর ঘুমিয়ে থাকা ডিবির সেই এসআই ক্লোজড

টাকার বান্ডেলের ওপর ঘুমিয়ে থাকা ডিবির সেই এসআই ক্লোজড
×

টাকার বান্ডেলের ওপর ঘুমিয়ে এসআই আরিফুর রহমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯ | ১২:২৩ | আপডেট: ১০ নভেম্বর ২০১৯ | ১২:৩৪

মাইক্রোবাসে টাকার বান্ডেলের ওপর ঘুমিয়ে থাকা ডিবির উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমানকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

তাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) থেকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করেছে জেলা পুলিশ প্রশাসন

রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রশাসনিক কারণে এসআই আরিফুরকে জেলা ডিবি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সঠিক তথ্য উপস্থাপন না করতে পারলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, এসআই আরিফুরের বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ ছিল। গত বুধবার একটি মাইক্রোবাসে টাকার বান্ডেলের ওপর ঘুমিয়ে থাকতে দেখা যায় তাকে। এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনা হয়।

তবে এসআই আরিফুর রহমান জানিয়েছেন, ওই টাকা বৈধ উপায়ে আয় করা। সে সময় তার মা অসুস্থ ছিলেন। সেজন্যই ১ লাখ ২০ হাজার টাকা তিনি একজনের কাছ থেকে ধার নিয়েছিলেন। তিনি নিজেও সেদিন অসুস্থ ও চিন্তিত ছিলেন। ওই সময় গাড়িতে ঘুমিয়ে পড়লে কেউ ছবি তুলে ছড়িয়ে দেয়।

আরও পড়ুন

×