ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পূজার মণ্ডপে সংবাদ ও সংবাদপত্রের কাব্য

পূজার মণ্ডপে সংবাদ ও সংবাদপত্রের কাব্য
×
×

দর্শকদের যেন স্বাগত জানাচ্ছেন কাগজের তৈরি সংবাদপত্র হকার। গত শুক্রবার চট্টগ্রাম নগরীর পতেঙ্গা হিন্দুপাড়া শ্মশান শিব ও কালীমন্দির পূজামণ্ডপে সমকাল

নাসির উদ্দিন হায়দার, চট্টগ্রাম

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ০৮:১২

| প্রিন্ট সংস্করণ

ফটক দিয়ে পূজামণ্ডপে ঢোকামাত্র দর্শনার্থীদের স্বাগত জানাতে যেন দাঁড়িয়ে আছেন একজন হকার। তাঁর ঝুড়িতে হরেক রকম সংবাদপত্র। সাইকেল আরোহী মানুষটি আদতে কাগজের তৈরি। চারদিকে চোখ ফেরাতে বিপুল বিস্ময় আসবে মনে– এ যেন খবরের রাজ্য! পুরো পূজামণ্ডপ সাজানো হয়েছে বাংলাদেশের জাতীয় ও স্থানীয় শত সংবাদপত্র দিয়ে। 

দেয়ালে নানা চিত্রকল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে খবরের চলার ইতিহাস– কবুতরের ডানায় উড়ে যাওয়া বার্তা থেকে ঢোলের শব্দে গ্রাম জাগানো, রানারের নিরন্তর ছুটে চলা, সাইকেলে করে বাড়ি বাড়ি হকারের সংবাদপত্র পৌঁছে দেওয়া। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা হিন্দুপাড়া শ্মশান শিব ও কালী মন্দির পূজামণ্ডপটি যেন হয়ে উঠেছে সংবাদ, সংবাদপত্র ও বার্তাবাহকদের জীবন্ত জাদুঘর। পতেঙ্গা শ্যামা সংঘের কার্যকরী পরিষদের সভাপতি ও শিক্ষক পিকুল দেব বলেন, ‘আমরা ভুলতে পারি না আমাদের শত-সহস্র বছরের সংবাদের ছুটে চলার ইতিহাস। তাই এবার আমরা মা দুর্গার আগমনী বার্তায় খবরের বিবর্তন, যোগাযোগের পরিবর্তন ও যুগে যুগে দায়িত্ব পালন করা বার্তাবাহকদের কথা বলতে চেয়েছি।

চিত্রকল্পকার তন্ময় দাশ বলেন, ‘গত বছর পূজামণ্ডপের থিম ছিল– ‘যুদ্ধ নয় শান্তি’। এবার ‘যুগান্তরের বার্তাবহন’। আমরা মনে করি যুগ বদলায়, কিন্তু মানুষের কাছে সত্য ও তথ্য পৌঁছে দেওয়ার গুরুত্ব কমে না। বার্তা হারিয়ে যায়, কিন্তু বাহনের ইতিহাস থেকে যায়– চিত্রকল্পে আমরা সে কথা বোঝাতে চেয়েছি।’

আরও পড়ুন

×