যৌন নিপীড়নের অভিযোগে মারধর, পুলিশে সোপর্দ
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ০৮:১৩
| প্রিন্ট সংস্করণ
মির্জাপুরে একাধিক আবাসিক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে ইব্রাহিম খান রিয়াদ নামে এক মাদ্রাসা পরিচালককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের শ্রীহরিপাড়া এলাকার আজিজুল কোরআন মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজিজুল কোরআন মডেল মাদ্রাসার আবাসিক ৫-৬ জন ছাত্রকে বিভিন্ন সময়ে যৌন নিপীড়ন করা হয়েছে। মাদ্রাসাটির পরিচালক ইব্রাহিম খান রিয়াদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। গত শুক্রবার আবাসিকের এক ছাত্র ছুটিতে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে ওই ছাত্রর অভিভাবকরা বিষয়টি মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান সানু ও ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জিয়ারত হোসেনকে জানান। গত শনিবার বিকেলে অভিযোগের বিষয়ে মাদ্রাসায় সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এ সময় বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দিলে উপস্থিত এলাকাবাসী মাদ্রাসার পরিচালক ইব্রাহিম খান রিয়াদকে গণধোলাই দেন। পরে খবর পেয়ে মির্জাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে। থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ইব্রাহিম খান রিয়াদকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
- বিষয় :
- মারধর