মোবারক আলী চক্ষু হাসপাতালের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প
ছবি: সংগৃহীত
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ০৩:১১
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে মোবারক আলী চক্ষু হাসপাতালের সহায়তায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোবারক আলী চক্ষু হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি সাবেক মেয়র ইকরামুল হক, সাধারণ সম্পাদক ও মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের ট্রাস্টি ইমদাদুর রহমান, মোবারক আলী চক্ষু হাসপাতালের সহসভাপতি মো. শাহজাহান, মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী ইলিয়াস আলী, ডা. রাহুল বর্মণ ও ডা. প্রণামী রায়, মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্ট ও হাসপাতাল পরিচালনা পরিষদের সদস্য মোকাদ্দেস হায়াত মিলন প্রমুখ।
দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা ক্যাম্পে ১২০ জন্য রোগীকে সেবা দেওয়া হয়। এছাড়া ৩০ জন রোগীকে কৃত্রিম ল্যান্স সংযোজন (আইওএল) ও তিনজন রোগীকে নালি অপারেশনের জন্য বাছাই করা হয়।
- বিষয় :
- পীরগঞ্জ