ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

১১ দলীয় জোট গাড়ি মার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী

১১ দলীয় জোট গাড়ি মার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী
×
×

চুয়াডাঙ্গা সার্কিট হাউজে আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: সমকাল

চুয়াডাঙ্গা সংবাদদাতা

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ২১:১০ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ | ২১:১১

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ১১ দলীয় জোট গাড়ি মার্চ করছে। লং মার্চের ইতিহাস হচ্ছে লং মার্চ পায়ে হেঁটে করতে। এটাকে গাড়ি মার্চ বলে। তারা গাড়ি মার্চ করছে। তাদের লং মার্চ তারা লং মার্চ করবে। এখন হেঁটে করবে না গাড়িতে করবে সে তাদের ব্যাপার। 

আজ শনিবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন তিনি।

১১ দলীয় জোটের রাজনীতি সম্পর্কে তিনি বলেন, দেশে রাজনীতি করার অধিকার সবার আছে, তারা তো রাজনীতি করবে। তারা রাজনীতি করবে, তারা তাদের কথা বলবে। আর আমরা আমাদের কথা বলব। 

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির নেতারা।

আরও পড়ুন

×